
বরিশালের বাকেরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরও ২ জন আহত হয়েছে। নিহত রনি মোল্লা (৩১) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার মেজ ছেলে ছিলেন। আহতরা হলেন তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুর ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় দায়িদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ। আহতরা শের ই বাংলা মেডিকেল চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, মাদক ব্যাবসায় বাধা দেয়ায় মামুন মেম্বার ও তার ভাই সুমন ও কাওছার মৃধার নেতৃত্বে ১৫/২০ জন মিলে রাতে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়ি এলাপাথারি কুপিয়ে আহত করে। হামলাকারিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসায় জড়িত বলে জানান আহতরা।
বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়, তারা খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্পীড বোড যোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রনি মোল্লার মৃত্যু হয়। এ ঘটনায় দায়িদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এছাড়াও এঘটনায় হত্যা মামলা দায়রের প্রস্তুতি চলছে বলে জানায় তিনি।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস





পাঠকের মতামত