
বর্তমান সরকার কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, বর্তমান সরকার কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একতা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। বর্তমান সরকারকেও তাদের পথ অনুসরণ করতে হবে, অন্যথায় কোনো বিপর্যয় ঘটলে তার দায় নিতে হবে।
মিজানুর রহমান মিনু আরও বলেন, আমরা চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছি, স্বৈরশাসন দেখেছি। এরপর ১৫ বছর শেখ হাসিনার সরকারের লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। জনগণ সেই সরকারকে বিদায় দিয়েছে। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। চাল, তেল, ডাল, চিনি সবকিছুর দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহমেদ (বাচ্চু মোল্লা), কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনসার প্রামানিকসহ তৃণমূল পর্যায়ের নেতারা।
এম জি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত