
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দু’দিনের কনসার্টে ব্যাপক পরিমাণে মাদক সেবনের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বহিরাগত বড় একটি অংশের বিরুদ্ধে।
গত ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত শিক্ষা সমাপনীর কনসার্টে এই ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলে এসব মাদকের আড্ডা। এর আগে গত ১৭ ডিসেম্বর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কনসার্টে একাধিক বহিরাগতদের গাঁজা সেবনের অভিযোগ উঠলেও এবার এর সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত বলে অভিযোগ মেলে।
সরেজমিনে দেখা যায়, দুদিনের কনসার্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বহিরাগতরা কেন্দ্রীয় খেলার মাঠে মাদক সেবন করছে। এমনকি একাডেমিক ভবনের কয়েক তলা জুড়ে মাদক সেবন করার চিত্র পাওয়া যায়। এছাড়াও ক্যাম্পাসের লেক পাড় ও ছাত্রী হল সংলগ্ন মাঠে প্রচুর পরিমাণে ছাত্রদের গাঁজা সেবনরত অবস্থায় দেখা যায়। গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকের দূর্গন্ধে বিরক্তি প্রকাশ করে একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের এমন একটি শিক্ষা সমাপনী অনুষ্ঠানে উন্মুক্তভাবে মাদক সেবন করে বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশকে নষ্ট করা হয়েছে। অনুষ্ঠানে উন্মুক্তভাবে মাদক সেবনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, শুধু শিক্ষা সমাপনী অনুষ্ঠান নয়, প্রায়ই বহিরাগতরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে মাদক গ্রহণ করে। তবে আমাদের শিক্ষার্থীদের থেকে এমন অপ্রত্যাশিত বিষয়টি উপস্থিত অনেকেই দেখেছে।শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তারা হুমকিস্বরূপ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ।
এ বিষয়টি সংবাদকর্মীদের মাধ্যমে প্রক্টর ও শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহবায়ক ড. কামরুজ্জামান এবং সহকারী প্রক্টর জনাব সাদ্দাম হোসেনকে আগে সতর্ক করা হলেও মেলেনি তার কোন সুরাহা।
তারা জানান, এতবড় প্রোগ্রামে এমন ঘটনা আসলেই দুঃখজনক। তবে মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধিনিষেধ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
- ১শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ২ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৫একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৬ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার





পাঠকের মতামত