পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে শুরু করেছে শেয়ারবাজার। চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ মে) বাংলাদেশের প্রধান দুই মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঊর্ধ্বগামী হয়েছে। সেই সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের পুঁজিবাজারে উত্থান ঘটেছে।
বাংলাদেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে সবক’টি মূল্য সূচক। এ নিয়ে লেনদেন হওয়া শেষ ৬ কর্মদিবসের মধ্যে ৫ দিনই তা বাড়লো।
এদিন ডিএসই’তে ১৬টি প্রতিষ্ঠান দাপট দেখিয়েছে। দিনের সর্বোচ্চ দামে এগুলোর শেয়ার বিপুল পরিমাণে ক্রয়ের আদেশ আসে। প্রতিষ্ঠানগুলো হলো-এস্কয়ার নিট, আইসিবি, আমান কটন, ইয়াকিন পলিমার, গ্লোবাল হেভি কেমিক্যাল, লুবরেফ বাংলাদেশ, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন, ডরিন পাওয়ার, ফারইস্ট নিটিং, সাইফ পাওয়ার টেক, মিথুন মিটিং, মুন্নু ফেব্রিকস, মেট্রো স্পিনিং, গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ড এবং ফারইস্ট ফিন্যান্স। এছাড়া অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ৫ শতাংশের ওপরে বেড়েছে।
ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ৮৬টি প্রতিষ্ঠানের। আর ৫৮টির মূল্য অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৭ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই’তে লেনদেনের পরিমাণ বেড়ে হাজার কোটি টাকার ঘরে চলে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসের চেয়ে যা ২৭৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। এ নিয়ে গত ১৫ ফেব্রুয়ারির পর ডিএসই’তে আবারও হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো।
এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
ডিএসই’তে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফারইস্ট নিটিং, ফরচুন সুজ, গোল্ডেন সন, স্যালভো কেমিক্যাল, আইটি কনসালটেন্ট, ওরিয়ন ফার্মা এবং মালেক স্পিনিং।
অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৫৮টির এবং ১৩টির মূল্য অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৮৫ লাখ টাকা।
একই কর্মদিবসে জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই ব্রডেস্ট সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। এতে চীনের শেয়ারবাজার চাঙা হয়েছে। ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। সাংহাই কম্পোজিট সূচকের উত্থান ঘটেছে। জাপানের নিক্কেই সূচকও চাঙা রয়েছে।
সবমিলিয়ে গত সপ্তাহে হংকংয়ের হ্যাং সেং সূচক ঊর্ধ্বগামী হয়েছে ৪ দশমিক ৭ শতাংশ। একই সময়ে নাসডাক তালিকাভুক্ত গোল্ডেন ড্রাগন চায়না সূচকের উত্থান ঘটেছে ৫ দশমিক ৫ শতাংশ।
বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা জেগেছে। পরিপ্রেক্ষিতে এশীয় অঞ্চলের পুঁজিবাজার চাঙা হয়েছে।
- ১হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ২বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৩আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ৪ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৬পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রবি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত