
ইউরোপের অভিবাসন সাম্রাজ্য খ্যাত পর্তুগালে দিন দিন বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। ২০২২ সালে নতুন করে দেশটিতে বসবাসের অনুমতি (রেসিডেন্স কার্ড) পেয়েছেন চার হাজার ২৪৩ জন বাংলাদেশি। পর্তুগালে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি গেলো বছর বাংলাদেশিরা নতুন করে রেসিডেন্স প্রাপ্তির পঞ্চমস্থানে অবস্থান করছে।
বছরের শেষ দিন অর্থাৎ গতকাল পর্তুগালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ (এসইএফ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাসন সংক্রান্ত এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের অভিবাসীদের নতুন করে রেসিডেন্স প্রাপ্তির অবস্থান চতুর্থে।
২০২২ সালে পর্তুগালের রেসিডেন্স প্রাপ্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯০ জন। এর মধ্যে বরাবরের মতো ১ম অবস্থানে ব্রাজিল ৩৭,৮৮০ জন, ২য় অবস্থানে ইতালি ৫৯০৩ জন, তৃতীয়ে আফ্রিকান দেয় আঙ্গোলা ৫৬৫২ জন, ষষ্ঠে ফ্রান্স ৩৯৬৩ জন, ৭তম কাবো ভেরদে ৩৮৯৪ জন, জার্মানি ৩৩৩১ জন, গিনি ভিসাও ৩১৪৫ জন, পাকিস্তানি অভিবাসীরা রেসিডেন্স প্রাপ্ত হয়েছেন ৩০১৭ জন।
দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যমতে, নতুন করে রেসিডেন্স প্রাপ্ত হয়ে পর্তুগালে বসবাস করা অভিবাসীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৭ হাজার জনে। এর মধ্যে বৃদ্ধি পেয়েছে দেশটিতে বসবাস করা প্রধান প্রধান দেশগুলোর অভিবাসীর সংখ্যা বেড়েছে।
পর্তুগালে বর্তমানে ব্রাজিলের অভিবাসীর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৩৮ জন, যুক্তরাজ্যের ৩৬ হাজার ৬৩৯ জন, কাবো ভেরদের ৩৫ হাজার ৭৪৪ জন, ভারতের ৩৪ হাজার ২৩২ জন, ইতালির ৩৩ হাজার ৭০৭ জন, আঙ্গোলার ৩০ হাজার ৪১৭ জন, ফ্রান্সের ২৭ হাজার ৬১৪ জন, ইউক্রেনের ২৬ হাজার ৮৯৮ জন, রোমানিয়ার ২৩ হাজার ৯৬৭ জন ও নেপালের ২৩ হাজার ৪৪১ জন অভিবাসী বসবাস করছেন।
বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৩০ হাজরেরও বেশি। এর মধ্যে ২০ হাজার (রেসিডেন্স প্রাপ্ত), রেসিডেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে অপেক্ষমান রয়েছেন ১০ হাজরেরও বেশি বাংলাদেশি। বাংলাদেশিরা রেসিডেন্স প্রাপ্ত হলে পর্তুগালে বসবাস করা প্রধান প্রধান কমিউনিটির অন্যতম একটিতে রূপ নেবে বাংলাদেশি কমিউনিটি।
- ১মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ৫ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৯মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত