
চলতি বছর বিশ্বের কোন দেশ থেকে কতজন মানুষ হজের সুযোগ পাবেন সেই তালিকা প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজ এবং সৌদি গ্যাজেট একাধিক সূত্রের বরাত দিয়ে কোটা প্রকাশের খবর দিয়েছে।
করোনা মহামারির কারণে গত দুই বছর বিদেশিদের হজে অংশগ্রহণ বন্ধ ছিল। চলতি মাসের শুরুর দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। একই সঙ্গে এ বছর ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন বলে জানানো হয়।
সৌদি আরবের প্রকাশিত হজ কোটা অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন। ইন্দোনেশিয়ার ১ লাখ ৫১ জন হজে অংশ নিতে পারবেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ জন হজ করতে পারবেন পাকিস্তান থেকে। তৃতীয় স্থানে থাকা ভারতের ৭৯ হাজার ২৩৭ জন হজের সুযোগ পাবেন। এছাড়া চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের ৫৭ হাজার ৫৮৫ জন হজ করতে পারবেন।
তবে এ বছর সবচেয়ে কমসংখ্যক মানুষ হজ করার সুযোগ পাবেন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে। এই দেশটির মাত্র ২৩ জন হজযাত্রী হজ করতে পারবেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৮ জনকে হজে পাঠাতে পারবে নাইজেরিয়া।
সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৭৫ জন হজের সুযোগ পাবেন মিসর থেকে। ইরানের ৩৮ হাজার ৪৮১ জন এবং তুরস্কের ৩৭ হাজার ৭৭০ জন হজ করতে পারবেন।
সূত্র বলছে, এ বছর যুক্তরাষ্ট্রের জন্য হজের কোটা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫০৪ জনের। এছাড়া রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীনের ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ডের ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেনের ৯১ জন নাগরিক হজ করতে পারবেন।
এর আগে, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, চলতি বছর মোট ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮৫ শতাংশ অর্থাৎ ৮ লাখ ৫০ হাজার বিদেশিকে এবার হজের অনুমতি দেওয়া হবে। সৌদি আরব থেকে দেড় লাখ মানুষ হজের অনুমতি পাবেন।
প্রত্যেক বছর বিশ্ব থেকে যতসংখ্যক মানুষ হজের অনুমতি পান তার তুলনায় মাত্র ৪৫ দশমিক ২ শতাংশ চলতি বছরে হজের অনুমতি পেয়েছেন। করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর ধরে সৌদি আরব বিদেশিদের হজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মহামারির প্রকোপ কমে যাওয়ায় চলতি বছর নিষেধাজ্ঞা তুলে নিয়ে সীমিতসংখ্যক মানুষকে হজের অনুমিত দেওয়া হয়েছে।
এ বছর হজযাত্রীদের জন্য দুটি শর্ত নির্ধারণ করেছে সৌদি আরব। বিদেশি হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে এবং সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যবহারের অনুমতি আছে সেগুলোর কোনো একটির দুই ডোজ নেওয়ার সনদ থাকতে হবে।
এছাড়া অনুমোদিত যাত্রীদের অবশ্যই সৌদি আরবের বিমানে ওঠার অন্তত ৭২ ঘণ্টা আগে করোনার পিসিআর টেস্ট করাতে হবে এবং সেই টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে।
মহামারির প্রথম বছর, অর্থাৎ ২০২০ সালে দেশ-বিদেশি কোনো ব্যক্তিকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। পরের বছর ২০২১ সালে কেবল সৌদি আরবের নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিদের হজ পালনের অনুমতি দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন মানুষ হজ পালন করেছেন। মহামারির আগের বছরে হাজির সংখ্যা ছাড়িয়ে যেত ২০ লাখ।
- ১ডিআইটি মার্কেট দখল করে অবৈধ মেলা, অভিযোগ ৩ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- ২সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ৩দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ৪গ্রামীন ফোনের বৃহস্পতিবার লেনদেন চালু
- ৫বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ৬চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৭ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৮ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৪সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল





পাঠকের মতামত