প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ ৬:৩১ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে জালটাকাসহ মনির তালুকদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ জুলাই) ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় ১ হাজার টাকা মানের ২টি ও ২০০ টাকা মানের ৭টি জাল নোট উদ্ধার জব্দ করে পুলিশ।

আপটক মনির তালুকদার খাউলিয়া গ্রামের মো. সৈয়দ আলী তালুকদারের ছেলে। তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিতেন। তার কাছে ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বার এর পরিচয়পত্র পেয়েছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মনির তালুকদারের কাছ থেকে ৯টি জাল নোট জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...