
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়নের বোর্ডের ৭৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করতে প্রকৃত লিজগ্রহণকারী পরিবারের ৫ সদস্যকে বেধরক মারধর করেছেন প্রতিপক্ষরা। প্রতিপক্ষের মারধরে আহত একই পরিবারের ৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবারও মারধরের শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যরা। বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শরণখোলা উপজেলার পূর্ব রাজৈর গ্রামের কারী আব্দুল হামিদের মেয়ে মনিয়ারা আক্তার।
তিনি বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ শরণখোলা উপজেলার আমরাগাছিয়া মৌজায় পানি উন্নয়ন বোর্ডের ৭৫ শতক জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন তারা। এই মৎস্য ঘেরের মাছ বিক্রি করে তাদের সংসার চলে। দুই মাস আগে স্থানীয় প্রভাবশালী আবু গাজি ও স্থানীয় ওয়ার্ড আয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল গাজী তাকে ঘের থেকে সরে যাওয়ার হুমকি ধামকি দেয়। এর ধারাবাহিকতায় হুমকি দেওয়ার কিছু দিন পর আবু গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল এসে তাদের ঘেরের নেট-পাটা তুলে ফেলে, তার ঘেরের মাছ নষ্ট করার চেষ্টা চালায়। বাঁধা দিলে গালিগালাজ করে চলে যায়। এক পর্যায়ে গেল শুক্রবার সকালে আবু গাজী ও রাসেল গাজীর নেতৃত্বে নূরু গাজি, সাইফুল গাজি , রিয়াদুল ইসলাম, রাজু গাজি , নাহিদ গাজি ,ডালিম গাজি , সেবাহান খা, রাসেল গাজি, মজিবার ফরাজি, নেয়ামুলসহ ২৫-৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ঘের ছেড়ে দিতে বলে। জোর করে জমি দখল করবে নাকি এটা বললেই, রাসেলগাজী ও তার লোকজন মনিয়ারা আক্তারের বাবাসহ পরিবারের সকলকে এলোপাথারি মারধর শুরু করে। লাঠি দিয়ে পিটানোর পাশাপাশি ধারালো দা ও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।
তাদের হামলায়, মনিয়ারার বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তার, মা রহিমা বেগম, ভাবি লিপি বেগ ও লিমা বেগম গুরুত্বর আহত হয়। মারপিটের পরে হাসপাতালে যেতেও বাঁধা প্রদান করে হামলাকারীরা।পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাদের হাসপাতালে যেতে সহযোগিতা করেন। অবস্থা গুরুত্বর হওয়ায় আহতদের মধ্যে বাবা কারী আব্দুল হামিদ, বড় বোন হামিদা বেগম, ছোট বোন নাছিমা আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মারধর করার সময় ওরা আমার ও আমার বোনের গলায় থাকা দুটি স্বর্নের চেইন ছিড়ে নিয়ে যায়।
মনিয়ারা আক্তার আরও বলেন, এঘটনা শরণখোলা থানায় জানালেও কোন প্রতিকার পাইনি। পরে আদালতে মামলা দায়ের করেছি। রাসেল গাজী ও তার লোকজন এখনও আমাদের মারধরের হুমকি দিচ্ছে। জমি না ছাড়লে মেরে ফেলবে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীণতায় ভুগছি। আমরা এই হামলাকারীদের বিচার চাই।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা রাসেল গাজী বলেন, মারধরের সময় আমার দুই ভাইও আহত হয়েছে। মূলত আমাদের জমি তারা উল্টো দখল করে খেতে চায়। এজন্যই মনিয়ারা আক্তার ও তাদের লোকজনের সাথে জমি নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা মূলত সুষ্ঠ সমাধান চাই।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে
- ১শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ২লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ৩আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ৪সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ৫সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৬এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৮চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ৯শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ১০চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত