
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হযেছেন আরও ২ শ্রমিক। শুক্রবার (১০ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় নির্মাণাধীন নার্সিং কলেজের পিলারে রড বসাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সাব্বির মাল মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার সেলিম মালের ছেলে।
আহতরা হলেন- একই গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিন হাওলাদার (২২) ও আল আমিনের ছেলে আরমান (২৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রমিকরা জানায়, সাব্বির, রবিনসহ ৫-৬ জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা বসানোর সময় অসাবধনতা বসত খাঁচা নিয়ে পড়ে যায়। এসময় ওয়েল্ডিং করা বিদ্যুতের তার রডে জড়িয়ে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির মালকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন মারা গেছে। মৃতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএইচ
- ১শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ২দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৩লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ৪আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ৫সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ৬সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
- ৭এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- ৮নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
- ৯চাঁদাবাজির মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
- ১০শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৮অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ১০গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত