
বাগেরহাটে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষার কাজ করা সিয়াম সরদার তামিম (১৭) নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত স্কুলছাত্রকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়াম সরদার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের বিল্লাল সরদারের ছেলে। সিয়াম বাগেরহাটের দশানী যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের ১০ শ্রেণির ভেকেশনাল বিভাগের শিক্ষার্থী।
আহতের সহপাঠীরা জানান, গেল কয়েকদিন ধরে ষাটগম্বুজ মসজিদের সামনের খুলনা-বাগেরহাট মহাসড়কে তারা কাজ করছে। এতে সকলে তাদের সহযোগীতাও করছিলেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলেও বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানকার সড়ক বিভাজনে কাজ করছিলেন।
আহত সিয়ামের বন্ধু রবিউছানি বলেন, সন্ধ্যার কিছু আগে স্থানীয় শেখ রানা নামের এক যুবক রাস্তার উপর দাড়িয়ে অন্য পাশের দোকান থেকে কিছু কিনতে পাঠান এক ছেলেকে। তখন সেখানে দায়িত্বে থাকা সিয়াম তাঁকে রাস্তার উপর থেকে সরে যেতে বলে। কিন্তু সেই ব্যক্তি না সরে গিয়ে রানার সাথে তর্ক করতে থাকে। এক পর্যায়ে সে সিয়ামকে মারধর শুরু করে। পরে অন্যারা এগিয়ে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
হাসপাতালে সিয়ামের চাচা মো. জাহাঙ্গির শেখ বলেন, মারধরের পর কয়েকজন এসে জিআই পাইপ নিয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের হুমকি দিয়ে যায়। কেন তারা রাস্তায় ডিউটি করছে, কারা বলছে, দেখে নেবে বলে গেছে। সিয়ামের অণ্ডকোষে নয়টি সেলাই লেগেছে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত শেখ রানার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
এসকে
- ১লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ২চাঁদপুরে বাঁশ দিয়ে আটকে দেওয়া হলো মসজিদের প্রবেশপথ
- ৩কুষ্টিয়ায় হজ্ব ও ওমরাহ সেবা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ৪চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৫রংপুরে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মামলা
- ৬চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিক্সা সংঘর্ষে কিশোর নিহত
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ৯মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ১০ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত