
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও জোড়পূর্বক বিবাহের হার কমিয়ে আনতে মেয়ে শিশুদের নেতৃত্ব উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে দু’দিন ব্যাপী গার্লস লিডারশীপ সামিট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অব সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন প্রোগ্রামস আশিক বিল্লাহ, আরডিআরএস বাংলাদেশ’র হেড অব এগ্রিকালচার এন্ড এনভায়রনমেন্ট মোস্তফা নুর-উল-ইসলাম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্লান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি যৌথ উদ্যোগে চাইল্ড নট, ব্রাইড প্রকল্পের মাধ্যমে সামিটের আয়োজন করে। সামিটের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘বাঁধা পরতে নয়, ভাঙতে এসেছি।’অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলা থেকে ৪৫জন যুব নারী অংশগ্রহণ করে।
দুদিন ব্যাপী সামিটে যুব নেতৃত্ব, জেন্ডার বিধি, ডিজিটাল ভুবনে যুবদের জন্য অন-লাইন নিরপত্তা, অর্থনৈতিক উন্নতির জন্য যুব নারী উদ্যোক্তা সৃস্টি, বাল্যবিবাহ প্রতিরোধে যুব নেতৃত্বের বিকাশ, ক্যাম্পেইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রকল্পটির সাথে যুক্ত কিশোর-কিশোরী, যুব, বিশেষ করে মেয়েরা সক্রিয় নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম করতে, সমাজে প্রচলিত জেন্ডার সম্পর্কে ভুল ধারণাকে চ্যালেঞ্জ করার মত সক্ষমতা অর্জন করবে এবং যুব সংগঠনের সাথে যুক্ত হয়ে সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
এছাড়াও স্থানীয় শাসন ব্যবস্থায় যুবদের অংশগ্রহণ বাড়নো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয়ে নিজেদের অধিকার আদায়ে আওয়াজ তুলতে ভূমিকা রাখবে। বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের আর্থিকভাবে ক্ষমতায়িত করার জন্য কৃষিভিত্তিক আয় মূলক কাজের সাথে যুক্ত করা হবে এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে দক্ষ করে তোলা হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অংশগ্রহনে কুইজ, নাটক, গান, কবিতা আবৃত্তি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত