
সিরিয়ায় সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির জনগণ ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় বলেছে, সফলভাবে নির্বাচন অনুষ্ঠান ও তাতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির পুনর্গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরান সিরিয়ার জনগণের রায়ের প্রতি সম্মান জানাচ্ছে। সেইসঙ্গে যেকোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়া সিরিয়ার জনগণই সেদেশের সংকট সমাধান করতে পারবে বলে তেহরান আশা করছে।
এর আগে বুধবার অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমাদ মারেয়ি এবং সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল্লাহ সাল্লুম আব্দুল্লাহ।
নির্বাচনে মারেয়ি চার লাখ ৭০ হাজার ২৭৬ ভোট এবং আব্দুল্লাহ দুই লাখ ১৩ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান। -পার্সটুডে
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত