
বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে বেকারত্বের হার বেড়েছে। পাশাপাশি কর্মীদের মজুরি হ্রাস পেয়েছে। ফলে চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
এই প্রত্যাশায় অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমেছে। পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে জানানো হয়, আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩২০ ডলার ৯৫ সেন্টে।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊধ্র্বমুখী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২৩২৯ ডলার ৭০ সেন্টে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে টানা স্বর্ণের দাম কমেছে। সেই ধারা সম্ভবত শেষ হয়ে গেছে। কারণ, আবার নিরাপদ ধাতুটির দর বাড়তে শুরু করেছে।
সবমিলিয়ে গত সপ্তাহে বুলিয়ন বাজার চাঙা হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।
উল্লেখ্য, সুদের হার কমলে ডলার ব্যতীত অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে মূল্যবান ধাতুটির মূল্য বেড়ে যায়।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১০বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী





পাঠকের মতামত