
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে আজ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিইউপি নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এর আগে ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়।
শিগগিরই সরকারি-বেসরকারি মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রিলিমিনারি পরীক্ষা এবং ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা হবে।
২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৫-৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ২-১০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ২১ জানুয়ারি কোর কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।
চলতি শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছ, কৃষি ও বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়।
এ বছর ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলো হলো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এম জি
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত