
যুক্তরাজ্যে থেকে ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাসটি বিশ্বের অনেক দেশে শনাক্ত হয়েছে। ইউরোপীয় দেশগুলোর বাইরে এই ভাইরাসটি পাওয়া গেছে কানাডা ও জাপানেও।
স্পেন, সুইৎজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে যাদের শরীরে এই নতুন ভাইরাস শনাক্ত হয়েছে, তাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সংস্পর্শের কারণ খুঁজে পাওয়া গেছে। খবর বিবিসির
তবে কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও, তারা কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। তাদের অন্য দেশে ভ্রমণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি।
অনাবাসিক নাগরিকদের আগামী একমাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে জাপান। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
যুক্তরাজ্য থেকে আসা পাঁচজন যাত্রীর শরীরে নতুন ধরনের করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া আরও দুইজনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে, যারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
এদিকে রোববার থেকে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ফাইজারের কোভিড-১৯ টিকা দিতে শুরু করেছে। প্রথমে দেশগুলোর বয়স্ক নাগরিকরা টিকা পাবেন।
বিজ্ঞানীরা বলছেন, যুক্তরাজ্যের কঠোর নজরদারী ব্যবস্থার কারণে হয়তো সেদেশে প্রথম নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়ে থাকতে পারে।
গত সেপ্টেম্বর মাসে প্রথম লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের এই নতুন এবং অত্যন্ত সংক্রামক জাতটি ছড়িয়ে পড়ে। এটি আগেকার ভাইরাসের চেয়ে আরও বেশি সহজে এবং দ্রুতগতিতে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে দাবি করা হয়েছে।
করোনাভাইরাসের এই নতুন মিউটেশনটি বেশি সংক্রামক হলেও বিজ্ঞানীরা বলেছেন, এটি অধিকতর বিপজ্জনক এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি এবং করোনাভাইরাসের যে টিকা দেয়া শুরু হয়েছে তা এর বিরুদ্ধেও একই রকম কার্যকর হবে।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত