
বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশ রয়েছে বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়ে সোমবার এই ফল প্রকাশ করেছে।
‘গ্যালাপ ২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদনে মার্কিন এই সংস্থা বলেছে, সমীক্ষায় ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ ৪৫ পেয়ে সপ্তম দুঃখী দেশ নির্বাচিত হয়েছে। অন্যদিকে, ৫৯ স্কোর নিয়ে শীর্ষ দুঃখী দেশ হয়েছে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়া তালেবান-শাসিত আফগানিস্তান।
গ্যালাপ বলছে, নেতিবাচক অভিজ্ঞতার সূচকে যে দেশের স্কোর যত বেশি, সেই দেশের জনগণের বেশির ভাগই এসব আবেগের মুখোমুখি হয়েছেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে গত ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের মোট এক হাজার মানুষ সরাসরি এই জরিপে অংশ নেন।
তবে বিশ্বজুড়ে এই জরিপে অংশগ্রহণ করেছেন ১২২টি দেশের এক লাখ ২৭ হাজার মানুষ। জরিপে অংশগ্রহণকারীদের মতে, ২০২০ সালের তুলনায় গত বছরটি তাদের কাছে বেশি চাপের ছিল।
জরিপে অংশগ্রহণকারীরা শারীরিক ব্যথা, উদ্বেগ, দুঃখ, রাগ এবং চাপের মুখোমুখি হয়েছিলেন কিনা সেই প্রশ্ন করা হয়েছিল। গ্যালাপের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ক্লিফটন বলেছেন, বিশ্ব এখন যুদ্ধ, মূল্যস্ফীতি এবং করোনাভাইরাসের মতো এক মহামারিতে ভুগছে।
এসবের যেকোনও একটিই বিশ্বকে আরও ভয়াবহ খারাপ করে তুলতে পারে। তবে এসব সংকট শিরোনামে আসার অনেক আগে থেকেই বিশ্বজুড়ে অশান্তি বেড়েছে। গ্যালাপের এই প্রতিবেদনে তিনি বলেছেন, মূলত এক দশক ধরে বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪২ শতাংশ বলেছেন, তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন। আর এই উদ্বেগের পরিমাণ ২০২০ সালের তুলনায় গত বছর প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন এত বেশিসংখ্যক মানুষের মাঝে নজিরবিহীন নেতিবাচক আবেগ দেখা যাচ্ছে সে বিষয়ে নীতিনির্ধারকদের অবশ্যই ভাবতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানুষের অসুখী হয়ে ওঠার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে অসুখী মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে পাঁচটি গুরুত্বপূর্ণ সংকট অবদান রেখেছে— দারিদ্র্য, ত্রুটিপূর্ণ সম্প্রদায়, ক্ষুধা, একাকীত্ব এবং ভালো কাজের অভাব।
এতে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া প্রত্যেক ১০ জনের মধ্যে ৩ জনের বেশি (৩১ শতাংশ) মানুষ বলেছেন, তারা অনেক বেশি শারীরিক ব্যথার মুখোমুখি হয়েছেন। এছাড়া চারজনের মধ্যে একজন দুঃখ এবং কিছুটা কম রাগের মুখোমুখি হয়েছেন।
অন্যদিকে, বিশ্বে সবচেয়ে বেশি চাপ অনুভব করেন আফগানিস্তানের জনগণ। দেশটির নেতিবাচক সূচক স্কোর ৩২; যা ১৬ বছর আগে গ্যালাপের জরিপ শুরু করার পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইতিবাচক সূচক স্কোর ৮৫ পেয়ে সবচেয়ে কম চাপের দেশ নির্বাচিত হয়েছে পানামা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বজুড়ে কিছুটা দুঃখ, উদ্বেগ এবং চাপ বৃদ্ধি পেয়েছে। তবে লোকজন সেই তুলনায় কিছুটা কম রাগান্বিত ছিলেন।
গ্যালাপের পজিটিভ ইমোশনস সূচকে সর্বোচ্চ ৮৫ স্কোর নিয়ে শীর্ষে আছে পানামা। এছাড়া পজিটিভ ইমোশনস সূচকে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে যৌথভাবে ৮৪ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। পাশাপাশি ইতিবাচক আবেগের এই তালিকায় এল সালভাদর, নিকারাগুয়া ও হন্ডুরাসও যৌথভাবে ৮২ স্কোর নিয়ে তৃতীয় এবং আইসল্যান্ড, ফিলিপাইন ও সেনেগাল ৮১ স্কোর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে।
- ১স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ২সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৩চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৪জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৫৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৬এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৭প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৮সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৯বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ১০বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত