প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৪৩ পিএম

কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটি এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে উক্ত স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নরসিংদী জেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, গাজীপুরের কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...