প্রকাশিত: জুন ২৮, ২০২৪ ৬:২৩ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক তার ছিড়ে গায়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল হক (৩৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া সময় শিক্ষক সামছুল হকের শরীরে ছিড়ে পড়ে বিদুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...