
ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক শহিদুল ইসলাম রনি (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম রনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর সিয়তা গ্রামের মো. আমজেদ হোসেনের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো -ব- ১৪-৬৫২৭) একটি বাসের সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট-৪৪-৪৪২৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকচালক শহিদুল ইসলাম রনি ঘটনাস্থলে মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, বুধবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ভাঙ্গা হাইওয়ে থানায় রয়েছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএইচ
- ১চাঁদপুরের সাবেক ডিসি মাজেদুর রহমানের বাধ্যতামূলক অবসর
- ২রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
- ৩শ্রীপুরের মাদক সম্রাট জাহাঙ্গীর আলম গ্রেফতার
- ৪ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৬দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৭একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৮ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত