প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৩ ৩:০১ পিএম

ফরিদপুরের ভাংগা উপজলার তালকান্দা গ্রামের একটি বাড়ি থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য ২০ লাখ টাকা প্রায়। এ সময় মাহিনুর বেগম কে আটক করে ভাংগা থানা পুলিশ। বৃহস্পতিবার(১৯জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল বুধবার (১৮ জানুয়ারী) বিকেলে ভাংগা উপজেরার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ। এ সময় তার বাড়ি চৌচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে কাঠের পাঠাতনের উপর তেকে একটি প্লাষ্টিকের বস্তায় ১০ কেজি ২ টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কাল রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর সহযোগী মাহিনুর বেগম কে আটক করে পুলিশ। এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভুইয়ার ছেলে আল-আমিন ভূঁইয়া ও মৃত আলী ভূঁইয়ার ছেলে শেরে ভূঁইয়া পলাতক বলে জানান পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে।

ভাংগা সার্কেল মোঃ হেলাল উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক (এস.আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...