
ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬২৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। গেল বছরেও ভারতে একদিনে করোনায় এত মানুষের মৃত্যু হয়নি। এ অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ভারতে গত কয়েকদিন ধরে সংক্রমণ হুহু করে বাড়ছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করোনা রোগীর সংখা ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর জায়গা দেওয়া সম্ভব হয়ে উঠছে না। সব মিলিয়ে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। তবে এ অবস্থাতে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৩৮ জন।
ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনে। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের। আর টিকার আওতায় এসেছে দেশটির ১৩ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৮৩২ জন নাগরিক।
মার্কিন এক গবেষণা বলছে, মে মাসে ভারতে আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে করোনা। ওই গবেষণায় দাবি করা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে করোনায় ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যেতে পারে। মার্কিন গবেষণার এই তথ্য ভারতের স্বাস্থ্য সংশ্লিষ্টদেররাতের ঘুম রীতিমতো কেড়ে নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতে এপ্রিল থেকে অগাস্টের মধ্যে প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে।
ওই গবেষণায় দাবি করা হয়েছে, চলতি বছরের ১০ মে ভারতে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছুঁতে পারে পাঁচ হাজার ৬০০। ১২ এপ্রিল থেকে ১ অগাস্টের মধ্যে ভারতে মৃত্যু হতে পারে তিন লাখ ২৯ হাজার মানুষের। জুলাইয়ের শেষে এই সংখ্যা বেড়ে হতে পারে ছয় লাখ ৬৫ হাজার। তবে মে মাসের শেষে নাটকীয়ভাবে কমতে পারে করোনার দাপট, গাণিতিক মডেল তৈরি করে এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।
এ বিষয়ে আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল বলেন, আমরা দেখেছি যে, ১১-১৫ মের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে পারে। ৩৩-৩৫ লাখ ছুঁতে পারে সক্রিয় রোগীর সংখ্যা। তবে এই সংখ্যা দ্রুতহারে কমবে। মে মাসের শেষে নাটকীয়ভাবে কমতে পারে সক্রিয় রোগীর সংখ্যা।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত