
ভারতের রাজস্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন, আহত ও দগ্ধ হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জয়সলমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মহাসড়কে চলার সময় হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তেই বাসে আগুন ধরে ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে নামতে থাকেন। এতে অনেকে গুরুতর দগ্ধ ও আহত হন। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়।
রাজ্য প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জয়সলমিরের দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
- ১আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৪রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৫স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৬শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৭ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৮গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ৯দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ১০লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত