প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩ ৫:১১ পিএম

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৩০ পিস সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করেছে বিজিবি।

তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৮০ হাজার টাকা।মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন সোনা পাচারকারীকে ধাওয়া দিলে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি গামছা কৌশলে ফেলে পালিয়ে যায়। পরে গামছাটি তল্লাশি করে তার ভেতরে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি ৮০ হাজার টাকা। জব্দকৃত সোনার বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারিতে জমা করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...