
ভারতের একাধিক রাজ্যে ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এর মধ্যে হিমাচলেই এক পরিবারের ৮ জনসহ ২২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভূমিধস আর বন্যায় হিমাচল প্রদেশে এক পরিবারের ৮ জনসহ অন্তত ২২ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
বৃষ্টি সংক্রান্ত ঘটনায় ভারতের সবচেয়ে উত্তরের এ রাজ্যে আরও ১০ জন আহত হয়েছে।
মান্দিতে নিখোঁজ ৬ জনও মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে, বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই বলেছেন ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী।
উত্তরাখণ্ডে একের পর এক মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে, ১০ জন নিখোঁজ। রাজ্যটির বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এবং একাধিক সেতু ভাসিয়ে নিয়ে যাওয়ায় কয়েক হাজার গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আগে থেকে বন্যা কবলিত উড়িষ্যার একাধিক অংশে নতুন করে ভারি বর্ষণ বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। রাজ্যটির ৫০০ গ্রামের প্রায় সাড়ে লাখ বাসিন্দা আগে থেকেই বন্যাক্রান্ত।
নতুন করে ভারি বর্ষণে সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরাঞ্চলীয় এ রাজ্যটির সরকার এরই মধ্যে ময়ুরভাঞ্জ, কেন্দ্রপারা, বালাসোরসহ একাধিক জেলায় উদ্ধার ও ত্রাণ সরবরাহ দল মোতায়েন করেছে।
শনিবার মহানদী নদীতে তীব্র স্রোতে একটি নৌকা ভেসে যাওয়ার পর এর ৭০ আরোহীকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।
তুমুল বৃষ্টি ঝাড়খণ্ডের একাধিক জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত করার পাশাপাশি অসংখ্য এলাকার গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে নিয়েছে। ওয়েস্ট সিংবাম জেলায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজের ঘরের মাটির দেয়ালই ওই নারীর গায়ের ওপর পড়েছিল, জানিয়েছেন কর্মকর্তারা।
রামগড় জেলায় ফুঁসে ওঠা নালকারি নদীতে ডুবে মৃত্যু হয়েছে আরও দুইজনের।
ভারি বর্ষণে পুণ্যার্থীদের যাত্রাপথে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শুক্রবার রাতভর কাশ্মীরের রিয়াসি জেলায় বিষ্ণু দেবী যাত্রা সাময়িক স্থগিত থাকার পর শনিবার সকাল থেকে তা ফের শুরু হয়েছে।
রোববার ভারতের মধ্য প্রদেশের পশ্চিমাঞ্চলে এবং সোমবার রাজস্থানের পূর্বে তুমুল বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
- ১ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ২চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৩দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৪পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ৫কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ৬জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৭মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৮গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৯যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ১০রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত