
ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসে সাতজন নিহত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম মৌসুমি বৃষ্টিপাতে ৩০টি অ্যাপার্টমেন্টের ভবনটি ধসে পড়ে। খবর এনডিটিভির।
ভারতীয় কর্মকর্তাদের তথ্যমতে, শনিবার (৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) এবং প্রাদেশিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) কর্মীরা ভবনটি ধসে পরার পরপরই উদ্ধার কাজ করতে আসেন। উদ্ধারকারী দল দ্রুত কংক্রিটের স্ল্যাবগুলো সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বসন্ত পারীক বার্তা সংস্থা এএনআইকে বলেন, ভবনটি ধসে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ধ্বংসস্তূপ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। এজন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
সুরাট পুলিশের তথ্যমতে, ভবনটি কোনো নিয়ম না মেনে তৈরি করা হয়। ভবনটিতে পাঁচটি পরিবারের বসবাস ছিল। ভবনটির বেশিরভাগ ফ্ল্যাট খালি ও জরাজীর্ণ ছিল। ফ্ল্যাটগুলোতে বসবাস করা বেশিরভাগই ছিল কারখানা শ্রমিকদের পরিবার।
সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট বলেন, ধ্বংসস্তূপে আটকা পড়াদের দ্রুত উদ্ধার করা হবে। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
এম পি
- ১প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ফনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত