
টাঙ্গাইলে ভুল ট্রেনে উঠে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাতে পৃথকভাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন।
রাত ৯টার দিকে জবানবন্দি শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া সিরাজাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া ওরফে নুপুর (২৭)।
এর আগে সকালে সদর উপজেলার ঘারিন্দা ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এক তরুণী চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে পড়েন। বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই তরুণী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান।
জিআর পুলিশ দুলাল নামে এক অটোরিকশাচালককে ওই তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বলে। এই সুযোগে দুলাল তাকে নিয়ে ধর্ষণ করেন। পরে অপর দুজন তাকে ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে পালিয়ে যান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি। আমাদের সহযোগিতায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় দুপুরে ওই তরুণী তিনজনকে আসামি করে মামলা করেন।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত