
ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত হয়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও মুচলেকা দিয়ে মুক্তি পাওয়ার পরের দিনই পুনরায় একই অপরাধে আবারও ভ্রাম্যমাণ আদালতের বিচারে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে শ্রীঘরে যেতে হয়েছে ডা. এম এম মনির (৩৭) নামে এক ভুয়া চিকিৎসককে।
বুধবার (১৮মে) রাত ১১ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সোলমবাড়িয়া বাসষ্টান্ড এলাকায় কথিত ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান।
দণ্ডপ্রাপ্ত এম এম মনির বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে প্রচসকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহাদ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলী হাসান জানান, ১৮ মে বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১ টা ১০ মিনিট পর্যন্ত মোরেলগঞ্জ সোলমবাড়িয়া ফেরিঘাটের আলম হুজুরের বাসার নিচতলা থেকে এম এম মনির (৩৭) নামে এক ভুয়া চিকিৎসককে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনার আগের দিন ১৭ মে মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকয় আসামির চেম্বারে অভিযান চালিয়ে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় আসামি মুচলেকাও প্রদান করেন। এরপরেও তিনি একই অপরাধের পুনরাবৃত্তি করে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছিলেন। তার কোন চিকিৎসক নিবন্ধন নেই বা কোন মেডিকেল ডিগ্রিও নেই।
স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর ধরে নাক, কান,গলা, চক্ষুসহ বিভিন্ন রোগে অভিজ্ঞ এমন সাইনবোর্ড ঝুলিয়ে এবং মাইকে প্রচারণা চালিয়ে স্থানীয়দের সাথে প্রতারণা চালিয়ে আসছিলেন ভূয়া চিকিৎসক এম এম মনির। তিনি তার সাইনবোর্ড এবং ব্যবস্থাপত্র প্যাডে যে রেজিষ্ট্রেশন নম্বরটি ব্যবহার করেন সেটিও ভুয়া। অবশেষে তার প্রতারণা ধরা পড়ায় এলাকার মানুষ ভুয়াডাক্তারের কবল থেকে রক্ষা পেলো।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত