জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:৪৭ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বটতলা এলাকায় ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, যারা অনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রে আসতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আসার আগে বাবা-মা ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে আসুন। সময় কিন্তু পাবেন না।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে জনগণের ওপর নির্যাতন চালানো হয়েছে। আমরা আর কোনো ফ্যাসিবাদী কাঠামো দেখতে চাই না। ক্ষমতায় যাওয়ার আগেই যারা শত শত মানুষকে হত্যা করেছে এবং মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছে, সেই শক্তি বাংলাদেশের জন্য অনিরাপদ।

তিনি বলেন, একটি দল প্রকাশ্যে এক কথা বলে, ভেতরে আরেক কথা। এটি স্পষ্ট মুনাফেকি। অতীতে তারা কৃষক ঋণ মওকুফ বা বেকার ভাতার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। তাদের আমলে দুর্নীতিতে দেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। বিপরীতে জামায়াতে ইসলামীর পরিচালিত মন্ত্রণালয়গুলো সুশাসন ও দুর্নীতির ঊর্ধ্বে ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ দলীয় জোট মনোনীত বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...