প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২ ৪:৩০ পিএম

ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৩৬ দিনে ৬৪২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ।

এসময় জেলেদের কাছ থেকে ১৪ লক্ষ মিটার কারেন্ট জাল, ৪’শ বেহেুন্দি ও মশারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ও প্রায় ৭ টন মাছ জব্দ করা হয়েছে। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ১১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ও ৫৩০ জেলেকে জরিমানা করা হয়।

এ বিষয়টি ভোলা জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম নিশ্চিত করে বলেন, গত ১ মার্চ থেকে ৫ এপ্রিল পযর্ন্ত মৎস্য বিভাগ, পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৬৪২ জেলেকে আটক করেন।

পরে আটক জেলেদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১১০ জেলে ও লালমোহন উপজেলায় ২ জেলেকে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এবং ভোলা সদর ১৫২
জেলে, দৌলতখান ৯১ জেলে, বোরহানউদ্দিন ১৮ জেলে, তজুমদ্দিন ৭১ জেলে, লালমোহন ৩১ জেলে ও চরফ্যাশন উপজেলায় ১৬৭ জেলেকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও তেতঁলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পযর্ন্ত ১০০ কিলোমিটার এলাকায় দুই মাস সকল প্রকার মাছ ধরার উপর সরকারী ভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

 

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...