প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ ৭:২৮ পিএম

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তদন্তে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (২৩ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলো সংশ্লিষ্ট জেলার গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা প্রশাসক বা তার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক। তবে বিভাগীয় শহরের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কমিটির সদস্য হবেন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে (পরিকল্পনা) কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত এবং নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটি লিখিত, মৌখিক, পত্রিকার কাটিং, সামাজিক যোগাযোগমাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম কিংবা অন্য কোনোভাবে প্রাপ্ত মডেল মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।

অভিযোগ প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে কমিটির সময় বাড়ানোর অনুমোদন নিতে হবে।

এ ছাড়া প্রয়োজনে কমিটি সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও আদেশে জানানো হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমি বিরোধীদলের উদ্দেশে বলতে চাই। শান্ত হোন– হুঁশে ...