
চাঁদপুরের মতলব উত্তরে ১০ কেজি চোরাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতলব উত্তর থানার এস আই আলমগীর হোসেন।
মতলব উত্তর থানার এস আই আলমগীর হোসেন, আল-আমীন ভূইয়া, এসআই নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ছেংগারচর পৌরসভার পাচঁগাছিয়া জলিল প্রধানীয়া বাড়ীর মামুনের বসত ঘর থেকে ১০ কেজি দেশীয় চোরাই মদসহ তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের সাইজ উদ্দিন প্রধানের ছেলে মামুন (৩৮) ও জীবগাঁও গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মন্নান (৫৪)।
গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, মতলব উত্তর উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মতলব উত্তর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
এএন
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত