
মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজী মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা পেয়ে খুশি প্রসূতিরা। গত ৩ মাসে প্রায় ১০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি হয়েছে। অন্যদিকে ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী ছয় মাস ধরে সরবরাহ বন্ধ থাকায় কেন্দ্রমুখো হচ্ছে না কেউ। রোগীরা সেবা নিতে এসে ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রী না পেয়ে ফিরে যেতে দেখা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাম্প্রতিক সময় মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিবিড় তত্ত্বাবধানে আস্থার সহিত প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারি করা হচ্ছে। এছাড়া যদি প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সংযুক্ত করা যায় তাহলে সেবার মান আরো বাড়াবে বলে জানান স্থানীয়রা।
ছাড়াইতকান্দি গ্রামের তাহমিনা আক্তারের স্বামী জানান, আমার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এসে আপাটার সাথে যোগাযোগ করি। তিনি প্রথম ৪ মাস পর থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখে। আলহামদুলিল্লাহ গত মাসে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়। আমার বৌ বাচ্চা ২ জনেই সুস্থ আছেন।
স্থানীয় সাতবাড়িয়া গ্রামের টুম্পা আক্তার নামের প্রসূতির স্বামী রবিউল হাসান জানান মতিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাযথ সেবা পাওয়া যাবে কি না, সংশয়ে ছিলাম। কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে আমি অভিভূত। তাৎক্ষণিক প্রয়োজনীয় সব সেবা পেয়েছি। মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। এদিকে নিয়মিত কিছু রোগী ওষুধ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চলে যেতে দেখা গেছে।
স্থানীয় আবদুস সালাম নামের এক সেবা গ্রহীতা বলেন, আমি গত ২ মাসে ৪ বার চুল কানীর মলমের জন্য এসেছি একবার ও পাইনি। এখানের মলম গুলোয় আগে খুব উপকার পেয়েছি। এখন আসলেই বলে নাই। এটি যেন তাদের নিত্য কথা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউভি মাধুরী নাথ জানান, আমরা এখানে প্রসূতি মা কে গর্ভকালীন, প্রস্রবকালী ও প্রস্রবোত্তর সেবা দিয়ে থাকি। এছাড়া কিশোরীদের স্বাস্থ্য সেবাও নিয়মিত কাজ করে যাচ্ছি। গত ৩ মাসে প্রায় ১০ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কেন্দ্রে হয়েছে। স্থানীয়রা যেন আমাদের এখানে সেবা নেন এ আহবান টুকু রাখছি।
চর চান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক তপন চন্দ্র দাস জানান, গত ফেব্রুয়ারি থেকেই ঔষুধ ও ভ্যাক্সিন সরবরাহ কম হওয়ায় স্বাভাবিক সেবা থেকে রোগীদের সেবা ব্যহত হচ্ছে। আমরা উর্ধতনদের বিষয়টি জানিয়েছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান আসবে।
মতিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (অতিরিক্ত) আবদুল হামিদ জানান, এই কেন্দ্রে এফডব্লিউভি মাধুরী নাথ ২৪/৭ ডিউটি চালিয়ে যাচ্ছে। কিছু উপকরণের ঘাটতি রয়েছে। এছাড়া প্রসূতি মায়েদের জন্য আধুনিক যন্ত্রপাতি হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে। প্রসূতি মায়েরা যেন এখানে সেব নেন সে জন্য আমরা উঠান বৈঠক সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।
দায়িত্বরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইয়াকুব নবী বলেন, আমরা মায়েরা গর্ভবতী হওয়ার কথা জানার পর নিয়োমিত স্বাস্থ্য পরীক্ষা এবং বাড়িতে যেন কোন প্রকারে ডেলিভারি না হয় সে জন্য সচেষ্ট থাকি। এছাড়া স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন উঠান বৈঠক করে থাকি। আর ওষুধের সংকট শুধু মতিগঞ্জ বা সোনাগাজী উপজেলায় তা না এটি সারা বাংলাদেশের একই চিত্র। আশাকরি আগামী মাসে সমাধান হবে।
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ঔষধের বিষয়টি জানেছি। বিষয়টি আমি গুরুত্বের সহিত দেখছি কি করা যেতে পারে।
এনজে
- ১ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ
- ২আরএকে সিরামিকসে সিইও নিয়োগ
- ৩মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
- ৫ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৭মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত