জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৩:০৫ পিএম

মন্ত্রীসভায় ডাক পেয়েছেন নাটোর-১ আসনে বিএনপির ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কন্যা ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু।

এদিকে আজ সকাল ১০টায় ত্রয়োদশ সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফারজানা শারমিন পুতুল নাটোর-১  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল ৯১,৯৬,জুন৯৬, ২০০১ সালে একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...