প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:২৫ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি বিল থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার সাথে থাকা মোবাইলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম আবুল বাশার (২২), বাড়ি ময়মনসিংহ।

শুক্রবার বিকেলে সোনাইমুড়ীর বরলা এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দুধনই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশের একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখতে পায় লোকজন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তার পরনের লুঙিতে গুঁজানো থাকা মোবাইলের সূত্র ধরে পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সে এ এলাকায় শ্রমিকের কাজ করতো। ধারণা করা হচ্ছে বন্যার সময় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, মৃতদেহের অবস্থা দেখে বুঝা যাচ্ছে ঘটনাটি ৩/৪দিন আগের হবে। ময়মনসিংহ থেকে নিহতের পরিবারের সদস্যরা আসছেন ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...