
২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠানের সংস্কার কাজের জন্য ৭১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে ৬৬টি প্রতিষ্ঠানের কমিটির কর্মকর্তার হাতে চেক তুলে দেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন। এ প্রকল্পে ৪২টি মসজিদ, ১৪টি মাদ্রাসা, ৫টি মন্দির, ২টি স্কুল, ২টি ক্লাব ও ১টি এতিমখানায় মোট ৭১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, সরকারের টিআর কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে। তিনি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠান কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টিআর
- ১ভরিতে ২২১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩দেশের ৯ অঞ্চলের নদীবন্দরে আবহাওয়া অফিসের সতর্ক সংকেত
- ৪একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৫ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু





পাঠকের মতামত