
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় কচুয়া বিলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, বেরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহজনক কিছু না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মুক্তাগাছা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান বলেন, বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনজে
- ১কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ২জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ৪নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ৫চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৬দর পতনের শীর্ষে বেক্সিমকো
- ৭সার্ককে কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত
- ৮রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে: ছাত্রদল নেতা হিমেল
- ৯লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৮বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত