
ময়মনসিংহে সিআইপি মোঃ আমিনুল হক শামীমসহ মৃত ব্যক্তিকেও বিভিন্ন মিথ্যা মামলার আসামি করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দাখিল করে আমিনুল হক শামীম দাবি করেন কাল্পনিক ঘটনা দেখিয়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে এফআইআর করা হয়েছে।
তিনি দাবি করেন, তাকে ময়মনসিংহে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ ব্যাপারে রেঞ্জ ডিআইজিকে একাধিক বার অবহিত করেও কোন ফল পাননি।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন- পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলায় কবরের কংকালকেও আসামী করা হয়েছে।
মোঃ আমিনুল হক শামীম তার আবেদনে উল্লেখ করেছেন, গত ১৭ নভেম্বর ও ২৭ নভেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে পত্র মারফত বিস্তারিত অবহিত করেন। ডিআইজি কোন ব্যবস্থা গ্রহণ না করে গত ১২ ডিসেম্বর পুলিশ বাদি ও স্বাক্ষী হয়ে আরেকটি সন্ত্রাস বিরোধ আইনে মিথ্যা মামলা করে। যাহার মামলা নং-৩৬ । যেখানে ক্রমিক নং-৬৮, মোঃ শহিদুল ইসলাম কায়সার বহুদিন আগেই মারা গেছেন।
সূত্র জানিয়েছে, মামলায় ঘটনাস্থলে যাদের নেতৃত্বে মিটিং দেখানো হয়েছে তাদের অনেকেই ৫ আগষ্টের পর দেশের বাইরে অবস্থান করছেন। বিগত জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ও ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা হওয়ার পর সর্ব প্রথম আমিনুল হক শামীম তার ভেরিফাইড ফেসবুক পেইজে সাগর হত্যায় জড়িত কারা এবং তাদের শাস্তি দাবি করে পোস্ট করেন। তিনি তার সকল ব্যবসায়ীক কাগজপত্র যেখানে কোন রাজনৈতিক সুবিধা বা অবৈধ আয়ের উৎস রয়েছে কিনা তা যাচাই-বাছাই করার জন্য ডিআইজিসহ বিভিন্ন সংস্থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করে, পুলিশ ক্লিয়ারেন্স প্রদান ও বিদেশ গমনাগমনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জ্ঞাপন করেন। তাতেও কোন কাজ হয়নি।
আমিনুল হক শামীম আরও উল্লেখ করেন, সাগর হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামী হিসেবে উল্লেখ করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য।
আমিনুল হক শামীম ব্যক্তিগতভাবে একজন সাধারণ ব্যবসায়ী। তিনি ৩ বার সিআইপি অর্জন করেন। এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ময়মনসিংহ চেম্বারের সভাপতি। বিগত ২০১৬-২০১৭ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। জামালপুরে পড়ালেখাকালীন আমিনুল হক ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত