প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২ ৯:০২ পিএম

কালাদি জান্নাতুল ফেরদৈাস জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেনকে কটুক্তি ও গালিগালাজ করা ও কটুক্তিকারী স্থানীয় প্রভাবশালী বিল্লাল হোসেনের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বাদ জুমা উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকায় এশিয়ান বাইপাস সড়কে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৈাস জামে মসজিদের সভাপতি আব্দুল হাই পারভেজ, সাধারন সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, নাজমুল আলম, গোলাম মোস্তফা, নূর মোহাম্মদ, আব্দুল আজিজ সরকার, মোতালিব, মজিবুর রহমান, আল আমিন সরকার, রবিউল, মোজাম্মেল, রুবেল প্রমুখ।
এ সময় বক্তারা কটুক্তিকারী বিল্লাল হোসেনকে যদি অতি দ্রুত আইনের আওতায় না আনা হয় তবে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুসিয়ারি দেন।

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...