প্রকাশিত: মার্চ ৬, ২০২৫ ১:০৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুত্বর আহতরা হলেন- গোকুলনগর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে সজল (৩০) ও তার ভাই শওকত (৩৫), মৃত আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬৫) ও মৃত আনোয়ার হোসেনের ছেলে রিপন বিশ্বাস (৪৭)।
আহতদের মধ্যে শওকত কে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবীহ নামাজে আব্দুল মালেকের লোকজনের স্যান্ডেল চুরি হয়। বুধবার আবার চুরি হলে উভয় পক্ষের লোকজনের মাঝে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...