
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ২য় বার্ষিকী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. শওকতুজ্জামান সৈকতের পৃষ্ঠপোষকতায় বালিদিয়া ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান মিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরামুল হোসেন। মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, ছাত্রলীগ নেতা ঈদুল শেখসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চলো শৈশবে হারিয়ে যায়, এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘুড়ি উৎসবে মেতে ওঠে কচি-কাচা থেকে শুরু করে নানা বয়ষের মানুষ। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মোট ১২১টি ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম স্থান অধিকার করেন ফরিদপুরের ইব্রাহীমের ঘুড়ি। তিনি একই সুতায় একসঙ্গে ১০২টি ঘুড়ি উড়িয়ে হাজারো দর্শকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্ঠি করেন। ২য় স্থান অধিকার করেন লক্ষিপুর গ্রামের ইকরামুলের ঘুড়ি। সন্ধায় প্রধান অতিথিসহ সকল অতিথি বৃন্দের উপস্থিথিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
- ১রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ২স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৩শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৫গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ৬দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
- ৭লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
- ৮স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৬জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত