জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬ ২:২৪ পিএম , আপডেট: জানুয়ারী ১১, ২০২৬ ৭:২৪ পিএম

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট (কাতার রেডক্রিসেন্ট) সোসাইটির সহোযোগিতায় অসহায়, দুস্থদের মাঝে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়রি) বেলা সাড়ে এগারোটায় মাগুরা শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা চত্বরে এই কম্ব বিতরণ করা হয়। এসময় মাগুরা জেলার শহর তলি থেকে তালিকাভুক্ত মানুষদের স্লিপ বিতরণ এর মাধ্যমে নিয়ে আসা হয়।

কম্বল বিতরণ এর সময় সার্বিক সহোযোগিতায় ছিলেন ৩০ যুব রেডক্রিসেন্টের সদস্য। তাদের সার্বিক সহোযোগিতায় দুস্থদের লিষ্টড, স্লিপ বিতরণ এবং কম্বল বিতরণে সহোযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল, কার্য্য নির্বাহী সদস্য আহম্মদ হোসেন ও জেলা রেডক্রিসেন্ট এর নেতৃবৃন্দ।

শহরতলী পার্নান্দুয়ালীর কনিকা মজুমদার কম্বল পেয়ে বলেন, পৌষ মাসে সকলেই শিতে কাতর হয়ে যায়। রেডক্রিসেন্টে সোসাইটির এই কম্বল পেয়ে আমি খুবই খুশি। প্রতিবছর গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করে তাই আমরা শীতের মৌসুমে অপেক্ষায় থাকি কবে ১টা কম্বল পাবো এখান থেকে।

সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল বলেন, কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহোযোগিতায় এই কম্বল বিতরণ করেনে মাগুরার দুস্থ ও সাধারণ মানুষের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ মানবিক দৃষ্টান্ত। এমন সহোযোগিতা আশাকরি অব্যাহত থাকবে। মানবতার জয় হোক।

এএ

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...