
মাগুরায় বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল মাগুরা পুলিশ।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী এলাকায় বাবার মাধ্যমে বিক্রি হয়ে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে মাগুরা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পরিচালিত এক অভিযানে শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রামদেরগাতী এলাকার মো. সাগর হোসেন (৩৪) তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের এক মাস ২৫ দিনের কন্যাশিশু টুকটুকিকে গত ২৭ মে ২০২৬ দত্তকের নামে ২৫ হাজার টাকার বিনিময়ে দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর (২৮) ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করেন।
এদিকে সন্তানকে দেখতে না পেয়ে তানজিলা খাতুন স্বামীর কাছে বারবার জানতে চাইলে তিনি নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, শিশুটিকে ‘জিন’ নিয়ে গেছে এবং সেটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এভাবে দীর্ঘ সময় ধরে মাকে বিভ্রান্ত করে রাখা হয়।
ঘটনাটি প্রকাশ্যে এলে বিষয়টি মাগুরা জেলা পুলিশের নজরে আসে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র নির্দেশনায় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায় তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির মা তানজিলা খাতুন বলেন, আমার সন্তানকে ফিরে পাব, সেই আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমি মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, শিশু বিক্রির মতো অমানবিক ও দণ্ডনীয় অপরাধের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঘটনার সত্যতা উদঘাটন করে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাগুরা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে।
টিআর
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত