
মাগুরা সদর উপজেলার সাতদোহা পাড়া এলাকার শ্যামাপ্রসাদ চক্রবর্তী অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার জমি জোঁর জবরদখলের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বারইখালি গ্রামের শান্তিময় ভট্টাচার্যের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। শেষ বয়সে তাঁর নিজ জমি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধা।
এই মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন, মাগুরা সদর উপজেলার বারইখালিতে শ্যামাপ্রসাদ চক্রবর্তীর রয়েছে ৬৭ শতাংশ জমি। জমিটি তাঁর নিজের নামেই। সেখান থেকে ৫৭ শতাংশ জমি তিনি মেয়ের বান্ধবী নাজনিনের কাছে বিক্রি করেন। কিন্তু বাকি ১০ শতাংশ জমিতে শান্তিময় ভট্টাচার্য নামে এক ব্যক্তি জোঁর জবরদখল করে বসবাস করে আসছে। এ বিষয়ে কিছু বলতে গেলেই শান্তিময় ভট্টাচার্য ও স্থানীয় কথিত মস্তান দিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সঠিক বিচারের মাধ্যমে তাঁর সমুদয় সম্পত্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামাপ্রসাদ চক্রবর্তী বলেন, ৩৬ বছর ধরে ওই ৬৭ শতাংশ জমির মালিক আমি নিজেই। জমির ট্যাক্সও আমি দিই। আমার তিনটা মেয়ে। আমি অসুস্থ হওয়ার পর ৫৭ শতাংশ জমি ন্যায্যমূল্যে মেয়ের বান্ধবীর কাছে বিক্রি করি। আমার বাকি ১০ শতাংশ দীর্ঘদিন শান্তিময় ভট্টাচার্য জোঁর জবরদখল করে আছে। আমি কিছু বলতে গেলে আমাকে হুমকি দিচ্ছে। এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার দাবি, জমিটি অবৈধ দখলমুক্ত করে, আমার জমি, আমাকে ফেরত দেওয়া হোক।
- ১হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ২সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৩১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৪দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৫জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৬বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৭জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৮বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ৯সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১০দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ১০শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান





পাঠকের মতামত