প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ ৬:৫৪ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর হাওরে মা বাবার চোখের সামনে ধান কাটার মেশিন নিচে চাপা পড়ে শামীম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর (রবিবার) বিকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর এ ঘটনা ঘটে।

নিহত শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে। মীরনগর গ্রামের স্থানীয় বাসিন্দা ফয়সল মিয়া জানান, আবুল কালাম স্ত্রী ও ছেলে শামীম সহ হারবেষ্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওড়ে যায়।

মেশিনের ধান কাটার এক ফাকে তার শিশু সন্তান শামীম অ সাবধানতা বসত মেশিনের ধাক্কা লেগে শিশুটির মাথা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে মাধবপুর থানার এস আই শুভ দে ঘটনাস্থল পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...