
মাধবপুর উপজেলার আন্দিউড়া হরিশ্যামা ও বহরা ইউনিয়নের কুঠানিয়া, এনায়েত পুর, সুন্দাদিল সহ কয়েক গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো।
প্রতিদিন কয়েক শ’মানুষ চলাচল করে থাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে। স্থানীয়রা জানান, এই সাঁকোটি দিয়ে প্রায় শত শত মানুষ যাতায়াত করে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণীর মানুষ সাঁকোটি ব্যবহার করে আসছেন। আশা করি, শীঘ্রই এখানে একটি ব্রিজ নির্মাণ করা হবে। মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ের মুরাদপুর সোনাই নদীর ওপর সেতু দাবি ৫ গ্রামের মানুষের। মাধবপুর উপজেলার সোনাই নদীর ওপর সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে দুই ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সোনাই নদীর মুরাদপুর ও বহরা ইউনিয়নের মুরারচর খেয়াঘাটে একটি সেতুর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। দাবি পূরণ না হওয়ায় সবচেয়ে বেশি ভুগছে ওই এলাকার শিক্ষার্থীরা।
এ ঘাট ব্যবহার করে প্রতিদিন নদী পার হয় উপজেলার আন্দিউড়া ও বহরা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। বহরা ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন জানান, দীর্ঘ সময় ধরে উপজেলার বহরা ইউনিয়ের প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে সোনাই নদী পারাপার হয়।
তিনি আরো জানান, সোনাই নদীর একটি সেতুর অভাবে ইউনিয়নের ৫ গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে। বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন এ অঞ্চলের জনসাধারণ। সোনাই নদীর ওপর যে বাঁশের সাঁকো রয়েছে সেখানে একটি ব্রীজ নির্মাণ হলে নদীর দুই পারের বাসিন্ধারা এর সুফল ভোগ করবে। সেতুটি শীঘ্রই যাতে নির্মাণ হয় সে ব্যাপারে তিনি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করেছেন টেন্ডার ও প্রক্রিয়া দিন রয়েছে তিনি আশা করেন অতি শীঘ্রই এখানে ব্রিজ স্থাপন করা হবে।
বিপি/এএস
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম





পাঠকের মতামত