
মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার পদযাত্রায় পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
দুপুরে পদযাত্রা বের করলে জেলা শহরের বেউথা মোড় এলাকায় পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। পরে পথেই সমাবেশ করে দলীয় নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে মানিকগঞ্জ জেলা শহরে পদযাত্রার আয়োজন করে জেলা বিএনপি। এর প্রেক্ষিতে সকাল থেকে জেলা শহরের বেউথা মোড় এবং সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন (বিজয় মেলা) মোড়ে অবস্থান নেয় পুলিশ।
এ সময় সরেজমিনে দেখা যায়, বেলা ১১ টা থেকে জেলা শহরের বেউথা সেতুর দক্ষিণ পাশে সমবেত হতে থাকেন জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এর পর বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে পদযাত্রা বের করেন সহস্রাধিক নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
পদযাত্রায় নেতা-কর্মীরা সরকারবিরোধী নানা শ্লোগান দেন। পদযাত্রাটি সেতুর উত্তরপাশে বেউথা মোড় এলাকায় পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে পদযাত্রাটি সামনের দিকে যেতে চাইলে পুলিশ কঠোর অবস্থান নেয়। এরপর সেখানেই রাস্তায় বসে পড়ে নেতা-কর্মীরা,এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে জেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বক্তব্য রাখেন।
আফরোজা খান রিতা বলেন, আজ দেশে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার নেই। এ জন্য রাজপথে নেমেছেন হাজার হাজার নেতা-কর্মী। শান্তিপূর্ণ এই গণতান্ত্রিক কর্মসূচিতেও পুলিশের বাধা। এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ঢাকা-১৭ আসনের গতকালের নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সামান্য একটি উপনির্বাচনেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাঙ্গামা করে। এতেই বোঝা যায়, আওয়ামী লীগ সরকার কতো দুর্বল! তারা (আওয়ামী লীগ) জনগণকে জিম্মি করে রেখেছে।
পদযাত্রায় বাধা দেওয়ার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, জনসাধারণের দুর্ভোগ এড়াতে বিএনপির নেতা-কর্মীদের জেলা শহরে পদযাত্রা না করতে অনুরোধ করা হয়। পরে তাঁরা বেউথা মোড় এলাকায় সমাবেশ করেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত