ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫ ১২:২৫ পিএম , আপডেট: আগস্ট ২, ২০২৫ ১:৫০ পিএম

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

নিহতরা হলেন- মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।

শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যম বেরিতা হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। সোজা পথে চলার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, আহত দুই ব্যক্তি হলেন- মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্রবাস (৪০)। তাদের চিকিৎসার জন্য কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িচালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল।

পুলিশ এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, পুলিশ পুসপাকমের মাধ্যমে গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...

প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত

ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: প্যারিসের অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত লা কুরনভ পার্কে গতকাল ...