নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬ ৮:৫১ এএম

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে। বুধবার দিবাগত রাতে পেরাক অঙ্গরাজ্যের ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক করা হয়। মালয়েশিয়ার বারনামা নামের এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় রাত ৭টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে শ্রম বিভাগ (জেটিকে), পুলিশ (পিডিআরএম), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন)-এর সদস্যরাও অংশ নেন।

পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়। কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় তাদের আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক শ্রমিকরা মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত ভিজিট পাসের অপব্যবহার করেছেন এবং অনেকে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেছেন।

তিনি আরো জানান, একই মূল কম্পানির অধীন এই দুটি কারখানার ব্যবস্থাপনা অন্য কম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের এখানে নিয়োগ দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জেমস লি বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারা অনুযায়ী (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) তদন্ত করা হবে। পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে) তাদের নিজস্ব আইনের আওতায় সংশ্লিষ্ট অপরাধ তদন্ত করবে।

তিনি উল্লেখ করেন, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো।

বিদেশি শ্রমিকদের পাশাপাশি অপরাধে জড়িত নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আইনি বাধা কাটলেও রাজনৈতিক অনিশ্চয়তায় মারিন ল্য পেনের ২০২৭ নির্বাচন

মুহাম্মদ নূরুল ইসলাম, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজনীতির অন্যতম প্রভাবশালী ডানপন্থী নেতা মারিন ল্য পেন ২০২৭ ...

প্যারিসের অদূরে লা কুরনভ পার্কে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের বর্ণাঢ্য শিক্ষা সফর অনুষ্ঠিত

ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম: প্যারিসের অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত লা কুরনভ পার্কে গতকাল ...