
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ট্রলারভর্তি ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলীর জিলা ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি ট্রলারযোগে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনো মালিক পাওয়া যায়নি। স্থানীয় জামাল মাঝি নামে এক ব্যক্তি ট্রলারটির মালিক এবং সাইফুল নামের একজন ট্রলারটির মাঝি বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩৫০ বস্তার বেশি ইউরিয়া সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা গা-ঢাকা দেয়। আজ দুপুর বারোটার দিকে পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা সারের কোনো মালিক খুঁজে পায়নি। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আনুমানিক সাড়ে তিন শ বস্তার বেশি সার আটক করা হয়েছে। সারগুলো এখনও ট্রলারে রয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী সারগুলো মিয়ানমারের উদ্দেশ্যে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত