
মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী ও সামরিক অভ্যুত্থান বিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
বুধবার দু’জন স্থানীয় বাসিন্দার বরাতে ইয়াঙ্গুন থেকে এএফপি এ খবর জানায়। দেশটিতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে অগণিত প্রতিপক্ষকে প্রতিহত করতে জান্তা সরকার বিমান বাহিনী মোতায়েন করেছে। বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনা সেখানে নতুন নয়।
মান্দালয়ের কাছে মধ্যাঞ্চলীয় সাগাইং এলেকার দুই বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে সংঘর্ষের কারণে আটকে থাকা কয়েকটি ট্রাকের ওপর বিমান হামলা চালানো হয়। কাছাকাছি স্থানে সংঘর্ষের কারণে ট্রাকগুলো আটকা পড়েছিল।
ওই দুই বাসিন্দা জানান, মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরের তাং ইন গ্রামের কাছের এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। একজন বাসিন্দা দাবি করেছেন, বিমান হামলায় সামরিক অভ্যুত্থান বিরোধী একজন বিদ্রোহীও নিহত হয়েছে।
এ ব্যাপারে এএফপি মন্তব্য জানতে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বাসিন্দা বলেন, কয়েক জনের দেহ খণ্ড খণ্ড হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি যাচাই করে দেখেছে এএফপি, সেগুলো বিমান হামলার স্থানেরই। ওইসব ছবিতে দেখা যায়, পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং পাশেই পথচারীরা মরদেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন।
মিয়ানমার সেনাবাহিনী আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটে। দেশটিতে গৃহযুদ্ধে ৩৫ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অর্ধেক মানুষই চরম অভাবের মধ্যে দিন পার করছে।
-বাসস
- ১জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ২নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৩পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৪শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ৫এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ৬রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৭জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৮মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত